রংপুরের পীরগঞ্জে ভিডিপির মৌলিক প্রশিক্ষণে রেঞ্জ কমান্ডারের সেশন ও মতবিনিময়

রংপুরের পীরগঞ্জে ভিডিপির মৌলিক প্রশিক্ষণে রেঞ্জ কমান্ডারের সেশন ও মতবিনিময়
শেয়ার করুন:
রংপুরের পীরগঞ্জে ভিডিপির মৌলিক প্রশিক্ষণে রেঞ্জ কমান্ডারের সেশন ও মতবিনিময়

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের নিয়ে সেশন পরিচালনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেশন পরিচালনা ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার ও উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট মো. সহিদুল ইসলাম। সেশনে রংপুর রেঞ্জ কমান্ডার প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি ‘সঞ্জীবন প্রকল্প’ ও কারিগরি প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপির সদস্যদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে সামাজিক অপরাধ ও বিভিন্ন অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের ধারণা দেন তিনি। পরে রংপুর রেঞ্জ কমান্ডার পীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। সেখানে ভাতাভোগী সদস্যদের সঙ্গে ‘সঞ্জীবন প্রকল্প’ নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এবং সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে স্থাপিত আনসার গার্ড পরিদর্শন করেন। এ সময় রংপুর জেলা কমান্ড্যান্ট মোঃ শহিদুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: