ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ব্যাপক এবং প্রাণবন্ত বলে বর্ণনা করে বলেছেন, আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি। ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ। ভারত-বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব ব্যাপক এবং প্রাণবন্ত।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।ভারতীয় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ আরো বলেন, তিনটি মেগা ইভেন্ট উদযাপনে অংশীদার হতে পেরে তিনি খুবই খুশি।তিনি বলেন, ‘বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, এমন একটি সময়ে তিনি এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত।’ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ বাংলাদেশে মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ ঢাকা এসেছেন।
অনান্য খবর
তথ্যপ্রযুক্তির ব্যবহারে বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত বাংলাদেশ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, তথ্য-প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারে…
সুবর্ণজয়ন্তীর বিজয়ের দিনে ‘মহাবিজয়ের মহানায়ক’ আয়োজন
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয় দিবসে ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে অনুষ্ঠানমালা সাজাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয়…
পুঁজিবাজারে এক সপ্তাহে মূলধন ফিরেছে ১৪ হাজার কোটি টাকা
আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহেও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহটিতে শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও বেশির ভাগ প্রতিষ্ঠানের…
