নিজস্ব প্রতিবেদক:: শেখ রাসেল দিবস ও শিক্ষা সপ্তাহ -২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সকাল ১০.৩০ ঘটিকায় বেড়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় বেড়া সরকারি কলেজ। উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক(কলেজ ) নির্বাচিত হয়েছেন বেড়া সরকারি কলেজ এর ICT প্রভাষক জনাব মোঃবাশিরুল ইসলাম ইমরান। ২০১৯ সালেও তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। আজকের অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ,বেড়া সরকারি কলেজ। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ,মো: মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার,বেড়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক টুকু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল হক, চেয়ারম্যান উপজেলা পরিষদ বেড়া। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা অফিসার বেড়া।
অনান্য খবর
উন্নয়নের বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল: মন্ত্রী তাজুল
সরকার দারিদ্র্যের হার কমিয়ে মাথাপিছু আয় বাড়াতে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, দারিদ্র্য…
সার্জিক্যাল বর্জ্য অপসারণ না করায় খোয়াই হাসপাতালকে জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধিঃসার্জিক্যাল বর্জ্য অপসারণ না করায় হবিগঞ্জের সবুজবাগ রোডে অবস্থিত খোয়াই হাসপাতালকে মোবাইল কোর্টের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা আদায়…
রেল যাবে কক্সবাজারে
করোনা প্রাদুর্ভাব মোকাবিলা করেও পূর্ণ গতিতে এগিয়ে চলছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন তৈরির কাজ। কাজের গতি বাড়াতে প্রকল্পের সঙ্গে যুক্ত করা…
