বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণে মোবাইল কোর্টে মিস্টান্ন ভান্ডার কে জরিমানা। বৃহস্পতিবার ১৪ জুলাই বিকেলে বেড়া উপজেলার নির্বাহী অফিসার সবুর আলীর দিক নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে বেড়া মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে হাটুরিয়া বাজার এলাকার সুগন্ধা মিস্টান্ন ভান্ডার ও মোহন গঞ্জ বাজার এলাকার নাঈম মিস্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্সবিহীনভাবে হোটেল পরিচালনা করা, নোংরা মিষ্টির রস ব্যবহার করে মিষ্টি তৈরী করার অপরাধে দুই টি মিষ্টির দোকানে জরিমানা করা হয়।অভিযানে দুই জনকে অভিযুক্ত করা হয় সেই সাথে দুই টি পৃথক মামলা করা হয়। অভিযুক্ত প্রত্যেকে চার হাজার টাকা করে সর্বমোট ৮০০০/=(আট হাজার টাকা) জরিমানা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, হোটেল মালিকদের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন উপজেলার সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে। এলাকার মানুষের কাছে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। তাঁর কর্মকান্ডে এলাকার মানুষ দারুন সন্তষ্ট, কাজের প্রতি প্রজ্ঞাবান এই রিজু তামান্নাকে অনেকেই এলাকার জন্য একটি আশির্বাদ হিসেবে মনে করছেন।
অনান্য খবর
করোনাকালে অর্থনৈতিক বিকাশের নতুন সুযোগ করে দিয়েছে তথ্যপ্রযুক্তি
করোনা পৃথিবীর অর্থনীতিকে বিপর্যস্ত করে দিলেও তথ্যপ্রযুক্তি খাতে নতুন ব্যবসা সৃষ্টির সুযোগ করে দিয়েছে। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে শিক্ষা, যোগাযোগ,…
এলেঙ্গায় এলপি গ্যাস সিলিন্ডার কারখানা করবে বিপিসি
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) টাঙ্গাইলের এলেঙ্গায় একটি এলপি গ্যাস সিলিন্ডার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে, বিপিসি নিজস্ব…
সরকারি আইন সেবায় আপনার পাশে হটলাইন ১৬৪৩০
মনি আক্তার (ছদ্মনাম) গ্রামে বসবাস করেন। সামান্য কিছু সম্পত্তি ছিলো। এক প্রভাবশালী নেতার কু-নজর পড়ে তাতে। তারপর এক প্রকার…
