বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া উপজেলায় ৩০ মে সোমবার বিকেলে সেতু ডায়গনস্টিক সেন্টার, নুরুন্নাহার ডায়গনস্টিক সেন্টার,আরাবি ডায়গনস্টিক সেন্টার, বিল্লাহ ডায়গনস্টিক সেন্টার, মৃদুলা ডায়গনস্টিক এন্ড ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিল্লাল ডায়গনস্টিক সেন্টার বৈধ্য কাগজ পএ না থাকায় সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ রয়েছে । এছাড়া বাকি গুলোর কাগজপত্র যাচাই সাপেক্ষ সঠিক পাওয়া যায়। মৃদুলা ডায়গনস্টিক এন্ড ক্লিনিক কে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক ও মনোযোগী হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্না বলেন দেশে হাসপাতাল ডায়গস্টিক সেন্টারে অপচিকিৎসা বন্ধ ও সেবার মান বাড়াতে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
অনান্য খবর
প্রায় সাড়ে তিন কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার
করোনা ভাইরাস প্রাদুর্ভাবকালে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে প্রায় সাড়ে…
শতাধিক ব্যক্তির বিরুদ্ধে গুজব সৃষ্টি ও ষড়যন্ত্রের অভিযোগ
শতাধিক ব্যক্তির বিরুদ্ধে গুজব সৃষ্টি ও ষড়যন্ত্রের অভিযোগ।ছবি:সংগৃহীত এই করোনা মহামারিতেও থেমে নেই ষড়যন্ত্রকারীরা। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সরকারকে বিপদে ফেলতে…
বানিয়াচং -আজমিরীগঞ্জ আসনে ব্যাপক উন্নয়ন করায় এমপি মজিদ খানকে সংবর্ধনা
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করায় এমপি আব্দুল মজিদ খানকে…
