রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে সারা বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। দেশে সাড়ে ৬ লাখ সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে। ফ্রিল্যান্সারদের পেশাগত উন্নয়নে আইডি কার্ড প্রদান করা হচ্ছে। গতকাল বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ আয়োজিত চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি-২০২১ এবং অ্যাসোসিও ডিজিটাল সামিট-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশে গড়ে উঠছে ডিজিটাল অর্থনীতি। আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা সরবরাহ করা হচ্ছে।
অনান্য খবর
আজ ভয়াল ২১ আগস্টঃ শোক হোক শক্তি
রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন। মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট…
ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে গণমাধ্যম
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভারত-বাংলাদেশ দুই দেশের সম্পর্ক উন্নয়ন, স্থিতিশীলতা, বিভিন্ন সমস্যার সমাধান ও বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্রে উভয় দেশের…
মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসব শুরু
স্টাফ রিপোর্টারঃ মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও অরুণ ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব প্রদর্শনীর…
