মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হাতি দিয়ে চাঁদাবাজি করার সময় নয়ন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন আটককৃত যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।বৃহস্পতিবার (২ জুন) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে চাঁদাবাজি করার সময় ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বাড়ি নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার চকরহমত গ্রামে।তার পিতার নাম সাইফুর রহমান।জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কাচকালি বাজার এলাকায় হাতি দিয়ে পথচারী, মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহনের গতি রোধ করে হাতি দিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল যুবকটি। এ সময় রাণিশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়ক দিয়ে আসছিলেন সহকারী পুলিশ সুপার (বালিয়াডাঙ্গী ও রাণিশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করলে সহকারী পুলিশ সুপার সর্তক করার জন্য কথা বলতে চাইলে যুবকটি খারাপ আচরণ করে। পরে পুলিশ ওই যুবককে আটক জন্য বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনামকে জানালে তিনি থানার সকল সদস্যদের নিয়ে যান। এরপর চারপাশ দিয়ে ঘেরাও করে যুবকটিকে আটক করে।ভুক্তভোগীরা জানান, মাঝে-মধ্যেই বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করেন তারা। প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হয়। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরিয়ে নেওয়া হয় না। অনেক সময় সাধারণ মানুষ, শিশু বাচ্চাসহ মহিলা ক্রেতারা হাতি দেখে ভয় পান। স্বেচ্ছায় ৫-১০টাকা নিলে সমস্যা নেই। কিন্তু তারা হাতির উপরে বসে ১০০-৫০০ টাকা দাবি করে নাহলে যেতে দেয় না। হাতিকে মাহুত পা দিয়ে ইশারা দেয় তারপর নানাভাবে ভয়ভীতি দেখায় হাতি। এমন চাঁদাবাজি বন্ধে যুবকটিকে আটক করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তারা। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, নয়ন (১৯) যুবটিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এবং তাকে সর্তক করা হয়েছে।
অনান্য খবর
গৌর পাগলের তিরোধান উপলক্ষে লীলা কীর্তন
মাশুমদিয়া খানেবাড়ী, আমিনপুর, পাবনায় শ্রীশ্রী গুরু গৌরাঙ্গ মহন্ত আশ্রমে তিন দিন ব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্ট কালীন লীলা গুণনাকীর্তন মহোৎসব চলছে।…
মৌলভীবাজার জেলায় আনসার ভিডিপির ত্রাণ বিতরণ
পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ নূরুল…
বিএসটিআইর অভিযান, মামলা চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। ঢাকা মহানগরীর বাড্ডা…
