মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীত উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুন্নি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন। (২৫ জুন) শনিবার সকালে উপজেলার গোয়ালকারী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মুন্নি আক্তার ওই গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে ও বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। তাৎক্ষণিক ভাবে আহতদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়দের বরাতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানায়, লাহিড়ী থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় হঠাৎ নিহত মুন্নি রাস্তায় চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় আরো চারজন আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক ও আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। আহতদের মধ্যে বাকি দুইজন বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
অনান্য খবর
পাবনায় ২ এসআই আহত দুর্বৃত্তদের গুলিতে
পাবনার আটঘরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এঘটনায় পুলিশ একটি প্রাইভেটকার ও অস্ত্র উদ্ধার করেছে। বুধবার (২৫ জানুয়ারি)…
বন্ডের বাজার রমরমা ॥ রেকর্ড পরিমাণ লেনদেন
সরকারের ইতিবাচক পদক্ষেপ ও ব্যাংকে সুদ কমে যাওয়া অন্যতম কারণ ব্যাংকের সুদ হার কমে যাওয়ায় বাংলাদেশে বন্ড মার্কেটের ব্যবসা এখন…
বগুড়ায় পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপন পরিচালক কর্তৃক গাক কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়
উত্তরাঞ্চল প্রতিনিধি : উত্তর জনপদে অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক এর বিভিন্ন সামাজিক…
