এ কে খান, পাবনা : বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান গত ১৯ নভেম্বর পাবনা জেলা আনসার ভিডিপি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি নতুন ২ তলা বিশিষ্ট ডাইনিং কাম শ্রেণিকক্ষ এর ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। পাশাপাশি তিনি জেলা অফিস এর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। এছাড়া ঈশ্বরদী উপজেলা অফিস ও রুপপুর পারমানবিক কেন্দ্রের ভৌত সুরক্ষা সেল এর অংগীভুত আনসার ও ব্যাটালিয়ন আনসারদের থাকার জায়গা পরিদর্শন করেন। তিনি অংগীভূত আনসার সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যাদির কথা শুনেন। এ পরিদর্শনের সময় অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের সংগে ছিলেন পাবনা জেলার সুযোগ্য জেলা কমাড্যান্ট মজিবুল হক, দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতারসহ জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
দ্রুত এগিয়ে চলেছে লেবুখালী সেতুর কাজ, উদ্বোধন জুনে
বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের পায়রা নদীর ওপর লেবুখালী সেতুর (পায়রা সেতু) নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের জুনে…
তথ্য গোপনের অভিযোগ: মন্তব্য নেই তাবিথের
গণসংযোগে ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল তাবিথ আউয়ালের বিরুদ্ধে হলফনামায় সিঙ্গাপুরে কোম্পানি থাকার তথ্য গোপনের যে অভিযোগ একটি…
টানা জয়ে ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সব সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি…
