বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২১’ বুধবার সমাপ্ত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, এমপি প্রধান অতিথি হিসেবে বানৌজা সমুদ্র অভিযান থেকে সমাপনী দিবসের মহড়াসমূহ প্রত্যক্ষ করেন। এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল উপস্থিত ছিলেন। এরআগে, প্রধান অতিথি জাহাজে এসে পৌঁছলে কমান্ডার বিএন ফ্লিট কমডোর মীর এরশাদ আলী তাকে স্বাগত জানান এবং নৌবাহিনীর একটি সুসজ্জিত দল জাহাজে প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ দান করে। দীর্ঘ ১৫ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় অংশগ্রহণ করে নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টারও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। -আইএসপিআর
অনান্য খবর
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২২ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২২ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনা সদস্যদের পদোন্নতি দেয়ার ক্ষেত্রে পেশাগত দক্ষতা,…
প্রধানমন্ত্রী আজ নানিয়ারচর ব্রিজ উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানিয়ারচরের চেঙ্গি নদীর ব্রিজ উদ্বোধন করবেন আজ বুধবার। প্রধানমন্ত্রী সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে…
বঙ্গবন্ধুর “জুরিও কুরি শান্তি পুরস্কার” বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত…
