আঃ খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস এর উদ্যোগে ৯/৭/২২ তারিখ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকার ৫০০ জন অসহায়,গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন টিএমএসএস‘র পরামর্শক মোঃ আব্দুস ছামাদ। অন্যদের মধ্যে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,হেম অপারেশন এন্ড আই টি বিভাগের পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও টিএমএসএসের প্রোগ্রামার মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন। টিএমএসএস নির্বাহী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এলাকার ৫০০জন অসহায়,গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় বিভিন্ন দাতা,টিএমএসএসএর পরিচালনা পর্ষদ সদস্য,পরামর্শকগণ উপস্থিত ছিলেন।বিতরণকৃত ঈদ সামগ্রী প্যাকেটের মধ্যে রয়েছে ভাতের চাল,লাচ্ছা সেমাই,তেলের লাচ্ছা সেমাই,বুটের ডাল,পোলার চাল,সয়াবিন তেল,আলু,চিনি,পেঁয়াজ,লাউ,মুড়ি,ইত্যাদি। টিএমএসএস এর আয়োজনে গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে অর্থ ও পণ্য সামগ্রী দিয়ে বিভিন্ন সংস্থ্য,প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যাক্তিগণ সহায়তা করেছেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।এ সময় টিএমএসএসের কর্মকর্তা,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আঃ খালেক,পাবনা তারিখ ৯/৭/২২
অনান্য খবর
ইউনেস্কোর আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে বাংলাদেশ
ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য শীর্ষক ২০০৫ কনভেনশনের আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে ২০২১-২৫ মেয়াদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আগামী নভেম্বরে অনুষ্ঠেয়…
দেশে টিকা উৎপাদন সহজ করতে আইভিআই চুক্তিতে অনুসমর্থন
নতুন আবিষ্কৃত টিকার প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে টিকা উৎপাদন আরও সহজ করতে সরকার আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (আইভিআই) প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থনের…
সারাদেশে পদোন্নতি পেলেন ৬৯ বিচারক
সারাদেশের জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। একই সঙ্গে ৫৮ জন যুগ্ম…
