বগুড়া জিলা স্কুলে যুব রেড ক্রিসেন্টের অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
এ কে খান :
মানবিক মূল্যবোধ, সেবার চেতনা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া জিলা স্কুল যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে “রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি” বিষয়ক একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।প্রতিযোগিতায় সংগঠনের প্রায় সকল যুব সদস্য স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। মানবতার সেবায় নিবেদিত বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী আন্দোলন রেড ক্রস ও রেড ক্রিসেন্টের ইতিহাস, কার্যক্রম, নীতিমালা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মোঃ তাহসিন হাসান ফারদিন, দ্বিতীয় স্থান লাভ করেন রাফসান সামি লাবিব এবং তৃতীয় স্থান অর্জন করেন তাহমিদ আব্দুল্লাহ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আয়োজকরা বলেন, মানবতার সেবায় শিক্ষার্থীদের এই আগ্রহ ও অংশ গ্রহণ ভবিষ্যতে তাদেরকে আরও দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা বলেন, তাদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণই এ আয়োজনকে সফল ও অর্থবহ করে তুলেছে। ভবিষ্যতেও মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য বিজয়ী দ্বিতীয় স্থান অধিকারী রাফসান সামী লাবিব বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খানের জ্যৈষ্ঠপুত্র। এই গৌরব অর্জন করার জন্য মোঃ রাফসান সামি লাবিবসহ অপর দুইজন বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও নিবাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম ও পাবনা থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএস’র উপদেষ্টা আঃ খালেক খান পিভিএম-সেবা এবং টিএমএসএস পরিবারের সকল কর্মকর্তা, কর্মচারী প্রমূখ। তার এ অর্জন সত্যিকার অর্থে প্রশংসনীয়। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের জন্য সে আরও আগ্রহী হবে।
