পাবনা থেকে আব্দুল খালেক খান: উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও বগুড়ার টিএমএসএসের সহযোগিতায় বগুড়া অঞ্চলের অসহায়,গরীব,বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে গতকাল বগুড়া শহরস্থ নবাব বাড়ী রোডে মূক-বধির সংঘের কার্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বগুড়া মূক-বধির সংঘের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফফর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএস পিআরপি মিডিয়া বিভাগের কর্মকর্তা রায়হান আহম্মেদ রানা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মূক-বধির সংঘের সাধারণ সম্পাদক মাসুদ-উল-আলম শাহীন, সহ-সম্পাদক শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ, এলাকাবাসী, বিভিন্ন এনজিও কর্মী ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনান্য খবর
চাঁপাইনবাবগঞ্জে আনসার ভিডিপি’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
এম এ খালেক খান পিভিএম : বাংলাদপশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ কর্তৃক আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন…
রাণীশংকৈলে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন
রাণীশংকৈলে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের চলতি…
হবিগঞ্জে সুন্দরবন দিবস পালিত
হবিগঞ্জ প্রতিনিধি:১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসে বন-বিনাশী সকল কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ শাখা। সোমবার (১৪ফেব্রুয়ারি) বিকালে…
