পাবনায় হোটেল স্বাগতমে তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

এ কে খান :

পাবনার একটি অরাজনৈতিক সামাজিক সচেতনতা ও অনুপ্রেরণা মূলক মানবিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের ১৫ বছরে পদার্পন উপলক্ষ্যে সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনায় রুপকথা রোড সংলগ্ন হোটেল স্বাগতম ও রেস্টুরেন্ট মিলনায়তনে সংগঠনের ১৫ পছরে পদার্পন উপলক্ষে ১৩ সেপ্টেম্বর শুক্রবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক খবর বাংলার সম্পাদক ডাঃ আলহাজ্ব আব্দুস সালাম,পাবনা সংবাদ পত্র মালিক গ্রুপের সভাপতি সোহেল রানা বিপ্লব, হোটেল মালিক সমিতির পাবনা জেলা সেক্রেটারি মোঃ সাজ্জাদ হোসেন বাচ্চু, মাই টিভির পাবনা জেলা প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া, এসএ টিভির পাবনা জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহফুজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস বলেন আমি তারুন্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের মানবিক কর্মকান্ড সম্পর্কে অবহিত ছিলাম না। সকল বক্তার মাধ্যম থেকে জেনে এ সংগঠনের মানবিক কর্মকান্ড সম্পর্কে অবহিত হয়েছি। তিনি বলেন আমি যথাসাধ্য এ সংগঠনের পাশে থেকে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে সহায়তা করার চেষ্টা করব। তিনি আরও বলেন আমি দুবলিয়ায় বাবার নামে হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ ও মায়ের নামে ফজিলাতুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা কলেজ প্রতিষ্ঠা সহ পাবনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছি। তিনি বলেন এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষ শিক্ষা-দীক্ষায় অগ্রসর হতে পারছে জেনে গর্ববোধ করি। তিনি পাবনা শহরের অদূরে রাজাপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় (মাস্ট ইউনিভার্সিটি) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মাহাতাব বিশ্বাস তাঁর নিজের, মৃত্যু স্ত্রী ও সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন। তাকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সমন্বয় জুবায়ের খান প্রিন্স। তিনি স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সংগঠনটির নানা সামাজিক কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন। তিনি বলেন সংগঠনটির কার্যক্রম দেশের সকল জেলায় সম্প্রসারণ করা হয়েছে। তিনি আরও বলেন খুব শীঘ্রই বড় পরিসরে দেশের সব জেলাতেই সংগঠনের কর্ম পরিধী বৃদ্ধি করা হবে। এ জন্য তিনি সকলের সহায়তা কামনা করেন। বিশেষ অতিথি মোঃ সাজ্জাদ হোসেন বাচ্চু বলেন মাহাতাব উদ্দিন বিশ্বাস আমার রাজনৈতিক গুরু। তিনি বলেন পাবনার দুবলিয়া এলাকাসহ পাবনায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় এলাকার মানুষের মধ্যে শিক্ষায় আলোকিত করার একমাত্র ব্যক্তি হলেন আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। এজন্য আমরা তাঁকে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক ও আলোকিত মানুষ হিসাবে স্মরণ করি।  অনুষ্ঠানে বহুগন্য মান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিগত আন্দোলনে নিহত ও আহতদের স্বরণে দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোঃ আঃ মান্নান।

শেয়ার করুন: