বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদে সরকার নির্ধারিত মূল্যে ৯ ই এপ্রিল শনিবার ২০২২ ইং দ্বিতীয় মেয়াদি টিসিবির পণ্য বিক্রি করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি করোনাকালীন নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাক সেল শুরু করেছে। নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ টি ওয়ার্ডে কার্ডধারী সংখ্যা ৮৮৭ জন।প্রতি কার্ডধারী পাবে ২ কেজি মসুর ডাল ২ কেজি তেলের বোতল ২ কেজি চিনি ২ কেজি ছোলা এ সময় উপস্থিত ছিলেন নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ, প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুদ রানা, বিট অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, মোঃ মাজেদুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বলেন নিম্নআয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকার এ ধারা অব্যাহত থাকবে।
অনান্য খবর
সরকারিভাবে টিকা উৎপাদন চায় সংসদীয় কমিটি
দেশে সরকারিভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনের পক্ষে মত দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে তারা এ…
হবিগঞ্জে বোরো ধানের বীজ তলা তৈরিতে ব্যাস্ত কৃষক
হবিগঞ্জ প্রতিনিধি:এই বছর হবিগঞ্জের আজমিরীগঞ্জে আমন ধান দেরিতে রোপন করায় উপজেলায় কিছু কিছু স্থানে আমন ধান কাটা শুরু হলে ও…
করোনায় শিগগিরই ২৫০০ নার্স নিয়োগের উদ্যোগ
দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে জরুরি ভিত্তিতে ২ হাজার ৫০০ জন নার্স নিয়োগ করবে সরকার। সরকারের উচ্চ পর্যায়…
