নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাদের হোসেন বলেছেন,সর্ব প্রথম আমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে।শুধু বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় চাকুরী করলেই হবে না।যে যেখানেই থাকি,যেখানেই চাকুরী করি।বড় বড় পোস্টে চাকুরী হল। যদি মানুষের মত মানুষ না হতে পারি তা হলে কোন লাভ হবে না। মানুষের মত মানুষ হলেই দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব।সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ উপরোক্ত কথা গুলো বলেন।কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক রুকিনা বেগম,পল্টু কুমার সাহা,আব্দুল মজিদ,এস এম মাহবুব আলম,প্রভাষক জিয়াউল হক বিশ্বাস ও বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক জহুরুল হক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার সহকারী অধ্যাপক সমীর কুমার পোদ্দার,আব্দুল আলিম,প্রভাষক মিজানুর রহমান, মাহাজাবিন ও শাহানা জামান, বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক আব্দুল মুন্নাফ,সহকারী শিক্ষক প্রদীপ কুমার সাহা,নাছিম আহমেদ,আলী হাসান প্রমুখ সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনান্য খবর
বিদেশে চাকরি পাওয়ার অ্যাপ আসছে বাংলাদেশে
যে শ্রেণির মানুষেরা বিদেশে চাকরি নিয়ে যাওয়ার আগে ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়েন, তাদের পাশে দাঁড়াতে সিঙ্গাপুরে চালু হওয়া…
কুমিল্লায় টিএমএসএস’র বার্ষিক অর্জন পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত
কুমিল্লায় টিএমএসএস’র বার্ষিক অর্জন পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত এ কে খান : দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তজাতিক মানের…
বগুড়ায় উচ্চ মূল্যের ফল চাষ বিষয়ে গাকের মাঠ দিবস অনুষ্ঠিত
এ কে খান : বগুড়া, ২৪ জুন: দেশের শীর্ষস্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর…
