নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাদের হোসেন বলেছেন,সর্ব প্রথম আমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে।শুধু বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় চাকুরী করলেই হবে না।যে যেখানেই থাকি,যেখানেই চাকুরী করি।বড় বড় পোস্টে চাকুরী হল। যদি মানুষের মত মানুষ না হতে পারি তা হলে কোন লাভ হবে না। মানুষের মত মানুষ হলেই দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব।সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ উপরোক্ত কথা গুলো বলেন।কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক রুকিনা বেগম,পল্টু কুমার সাহা,আব্দুল মজিদ,এস এম মাহবুব আলম,প্রভাষক জিয়াউল হক বিশ্বাস ও বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক জহুরুল হক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার সহকারী অধ্যাপক সমীর কুমার পোদ্দার,আব্দুল আলিম,প্রভাষক মিজানুর রহমান, মাহাজাবিন ও শাহানা জামান, বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক আব্দুল মুন্নাফ,সহকারী শিক্ষক প্রদীপ কুমার সাহা,নাছিম আহমেদ,আলী হাসান প্রমুখ সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনান্য খবর
ভাষা শহীদদের সম্মানে ইংরেজির পরিবর্তে বাংলায় রায়
দেশের এই প্রথম আদালতের বিচারকাজে ইংরেজি ভাষার পরিবর্তে বাংলায় রায় পড়া হয়। ভাষা শহীদদের বুধবার (১৭ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই…
বঙ্গবন্ধুর দূরদর্শিতায় বিশ্ব নেতারা মুগ্ধ ছিলেন : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর সাথে যেসব বিশ্বনেতার সাক্ষাৎ হয়েছে তারা সবাই বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা ও কুশলতায়…
৩০ পেরোনো প্রার্থীদের ডিসেম্বর পর্যন্ত ছাড় : সরকারি চাকরিতে আবেদন
করোনা মহামারীতে ইতোমধ্যে যেসব চাকরিপ্রার্থীর বয়স ৩০ বছর পেরিয়ে গেছে, তাদের আবেদন করার সুযোগ দিতে উদ্যোগ নিচ্ছে সরকার। ২০২০ সালের…
