পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২২ মার্চ বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।পবিত্র কোর-আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।কোর-আন তেলাওয়াত করেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছাঃ রুনা পারভীন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন।তিনি অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় গ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ও পরামর্শ মূলক বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম,মোঃ রেজাউল করিম,আব্দুল খালেক,ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর হোসেন ও প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর মধ্যে মনিরা পারভিন,দশম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ রেবা পারভীন প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষিকা শিক্ষার্থী,কর্মচারী,আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সহযোগিতা করেন শিক্ষক রত্না রানী অধিকারী, আকামত আলী ও আফতাব উদ্দিন প্রমুখ।বিদায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বহু দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানটির পরিচালনা করেন শিক্ষিকা মোছাঃ আবেদা সুলতানা ও আরাফাত রহমান মৃদুল।
অনান্য খবর
শেয়ারবাজারে সূচক ৪০ মাসে সর্বোচ্চ
পুঁজিবাজারে দাপট দেখিয়ে যাচ্ছে অপেক্ষাকৃত দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ার। বড় খাতগুলোর মধ্যে ব্যাংক ও বীমা খাতের শেয়ারগুলোর গড় বাজারদর অন্য…
দেশের অর্থনীতিতে অবদান রাখায় ৩৮ প্রবাসীকে সম্মাননা
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩৮ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ…
আনসার-ভিডিপির মহাপরিচালকের চট্টগ্রাম রেঞ্জ পরিদর্শন
এ কে খান : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবাগত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, এনডিইউ,…
