ঢাকায় পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতির সাথে নিউইয়র্ক ওয়েস্টার্ন বিএনপি সভাপতির সৌজন্য সাক্ষাৎ
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নিউইয়র্ক ওয়েস্টার্ন বিএনপির সভাপতি শাহেনুর ইসলাম শাহিন।বৃহস্পতিবার ৮ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে এনআরবিসি ভবনে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের অস্থায়ী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। শাহেনুর ইসলাম শাহিন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পৌঁছালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া তাঁকে অভ্যর্থনা জানান। পরে তাঁদের মধ্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দেশ ও জাতির কল্যাণে পেশাজীবীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান ও শক্তিশালী করানের উপর গুরুত্বারোপ করা হয়। সারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, দলের কল্যাণে কাজ করা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থেকে কাজ করবেন। একই সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সহযোগিতামূলক ভূমিকা রাখার মাধ্যমে সংগঠনটি ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।মতবিনিময়ে সংগঠনের সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় বৃদ্ধি, পেশাজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে জনকল্যাণে কাজে লাগানোর প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পায়। প্রবাসে অবস্থানরত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের সঙ্গে দেশের সাংগঠনিক কার্যক্রমের যোগাযোগ ও সম্পৃক্ততা জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহাবুবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনা ও পরামর্শে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সমন্বয়ের ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতাকর্মীরা তাদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করবেন।