ডিসেম্বরে পেশাজীবী দলের কর্মসূচি নিয়ে নারী পেশাজীবীদের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা
আঃ খালেক খান :
আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক করণীয়, কর্মপরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারী পেশাজীবীদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ নভেম্বর সকালে রাজধানী ঢাকার মতিঝিলের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী দলের উপদেষ্টা ড. দিল রওশন জিন্নাত-আরা নাজনীন। সভায় আগামী ডিসেম্বর মাসে সংগঠনের করণীয়, কর্মসূচি বাস্তবায়ন, নারী পেশাজীবীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, সহসভাপতি ও সাবেক উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস মিজান, সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য তাসনিম রানা, সহসভাপতি খাদিজা খানম ববি, সালমা তালুকদার ও উম্মে আছমা পলি প্রমুখ। সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম জিয়া বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামী ডিসেম্বর মাসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নারী পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ড. দিল রওশন জিন্নাত-আরা নাজনীন সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম, দেশের সমসাময়িক রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আগামী ডিসেম্বর মাসের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন ও দেশ ব্যাপী সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন।সাবেক সংসদ সদস্য তাসনিম রানা তাঁর বক্তব্যে কেন্দ্রীয়, জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নতুন নেতৃত্বের বিকাশ, নারী পেশাজীবীদের অধিকতর সম্পৃক্ততা এবং যোগ্য ও অভিজ্ঞ পেশাজীবীদের সংগঠনের সাথে যুক্ত করার বিষয়ে মতামত তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, সংগঠনের লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে পারস্পরিক সমন্বয়, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। একটি সুসংগঠিত সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করতে হবে। এ ছাড়া আগামী ডিসেম্বর মাসের কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, নারী পেশাজীবীদের নেতৃত্ব বিকাশ, স্বার্থের বিষয়ে কার্যকর ভূমিকা রাখা ও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী পেশাজীবীদের একটি অভিন্ন সাংগঠনিক প্ল্যাটফর্মে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়। সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠনের চলমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক সমন্বয়ের মাধ্যমে আগামী দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব অনুষ্ঠানটি পরিচালনা করেন।
