মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় জাতীয় পার্টির (জাপা নেতা) সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক জাতীয় পার্টির এমপি হাফিজউদ্দীনের মিল চাতালে এ সভায় আয়োজন করা হয়েছে।উপজেলা জাপার সহ-সভাপতি দবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর জাপার আহবায়ক অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর ওয়ার্ড কান্সিলর কামরুজ্জামান, ভোমরাদহ ইউনিয়ন জাপার সভাপতি আবু হোসেন মিস্টার, পীরগঞ্জ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সেনগাঁও ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা জাতীয় যুবসংহতির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ।পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনান্য খবর
পাবনার আমিনপুর থানা দুলাই পূর্ববাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার গাজিবাড়ি গ্রামের আব্দুল…
করোনার টিকা সংগ্রহের দৌড়ে এগিয়ে বাংলাদেশ
করোনা টিকা বর্তমানে একটি বিশেষ উপাদানে পরিণত হয়েছে। এটি বর্তমানে এমন একটি অস্ত্র, যা ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে যে যেভাবে পারছে…
পনেরো আগস্ট ॥ শোক থেকে শক্তি
আজ পনেরো আগস্ট, আজ বাঙালীর শোক/অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক;/ আজ খা খা, আজ ধু ধু, আজ…
