ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী ( ৩৯ ) নামের এক যুবক মারা গেছেন । শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি ) সকালে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে । সোহরাব আলী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে । ঠাকুরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার আকতারুজ্জামান আক্তার স্থানীয়দের বরাত দিয়ে জানান , ঢাকা থেকে পঞ্চগড় গামী এক্সপ্রেস ট্রেনটি মাদারগঞ্জ এসে পৌঁছালে সেখানে কাটা পড়েন সোহরাব । নিহতের পরিবারের লোকজন সেখানে এসেছেন । তাদের দাবি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন । আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে ।
অনান্য খবর
জেনে নিন ডেঙ্গু জ্বরে করণীয়
বাংলাদেশের রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ অতীতে যে কোন সময়ের তুলনায় বেশি। এতো অল্প সময়ে ডেঙ্গু ছড়িয়ে যাওয়ার মূল…
প্রধানমন্ত্রীকে চলচ্চিত্রশিল্পী সমাজের কৃতজ্ঞতা
চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২১ সংসদে পাশ হওয়ায় তথ্যমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দেশের চলচ্চিত্রশিল্পী সমাজ। গতকাল মঙ্গলবার…
নারীদের সুযোগ দিলে তারা দক্ষতার সঙ্গে কাজ করতে পারে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আজ বৃহস্পতিবার নারী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী-পুরুষ দু’জনে মিলে কাজ…
