মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদি থেকে বস্তাবন্দি অবস্থায় মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে পৌরশহরের টাঙন নদী থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।মাহফুজা খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মৃত মোস্তফা কামালের মেয়ে। সে ঠাকুরগাঁও পৌরশহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমী মহিলা মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করত। খালপাড়ার বাসিন্দা জয় মহন্ত অলক বলেন, নদীর নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখে আমাকে একজন কল করেন। আমরা প্রথম দেখায় মনে করেছিলাম, মারা গেছে। পরে ছবি তোলার জন্য একটু কাছে গিয়ে দেখি বস্তাটি নড়ে উঠল। তাৎক্ষণিক স্থানীয়দের বস্তাটি খুলতে বললাম। বস্তা খোলার পর দেখা গেল বেঁচে আছে। পরে তাকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।মাহফুজা খাতুনের বড় বোনের সঙ্গে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, আমার বোন টাঙন নদীর পাশে এক মাদরাসায় পড়াশোনা করত। ঘটনা কি ঘটেছে জানি না। আমরা ঠাকুরগাঁওয়ে যাচ্ছি।খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমী মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, স্বাভাবিক নিয়মের মতো রাত ১১টায় সবাই ঘুমিয়ে পড়ে। ফজরের সময় তাকে রুমে দেখতে না পেয়ে সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে। তার অভিভাবকদের খবর দেওয়া হয়। তারপর পাশেই টাঙন নদীর নিচে বস্তাবন্দি অবস্থায় তাকে পাওয়া গেলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অনান্য খবর
কুড়িগ্রামে আনসার ভিডিপি’র ই-গভর্ন্যান্স বাস্তবায়নে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
আঃ খালেক খান পিভিএম : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আনসার ভিডিপি রংপুর…
হবিগঞ্জে হাওরের ১০০ বছর ও আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা’
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরের ১০০ বছর ও আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা’ অনুষ্ঠিত। এভাবে চলতে থাকলে দেশে একসময় মরুভূমি হয়ে যাবে।। …
ঐতিহাসিক রোজ গার্ডেন কিনে নিল সরকার
ঢাকার রোজ গার্ডেন বিলাশবহুল বাড়িটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এই খান থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের বড় রাজনৈতিক…
