চট্রগ্রাম বন্যাদুর্গতদের পাশে পেশাজীবী দলের সহসভাপতি আনোয়ার হোসেন : মানবিক উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

চট্রগ্রাম বন্যাদুর্গতদের পাশে পেশাজীবী দলের সহসভাপতি আনোয়ার হোসেন : মানবিক উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
শেয়ার করুন:
চট্রগ্রাম বন্যাদুর্গতদের পাশে পেশাজীবী দলের সহসভাপতি আনোয়ার হোসেন : মানবিক উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
এ কে খান :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোঃ শাহাদাত হোসেন স্বাধীন এর বড় ভাই জাতীয়তাবাদী পেশাজীবি দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জাতিয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণের মানবিক কার্যক্রম পরিচালনা করেছেন। শুক্রবার ১০ জুলাই সারাদিন ব্যাপী তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মধ্যে নৌকাযোগে পৌঁছে ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করেন। স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বহু পরিবার খাদ্য সংকট ও দুর্ভোগের মধ্যে পড়েছে। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পেশাজীবী দলের পক্ষ থেকে চট্রগ্রাম দক্ষিনের সহসভপতি মো. আনোয়ার হোসেন নিজ উদ্যোগে দুর্গম এলাকায় নৌকায় করে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। মোঃ আনোয়ার হোসেনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল, সিনিয়র সহ-সভাপতি খোন্দকার সালাহ উদ্দিন রমি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক দায়বদ্ধতার পরিচয়। পেশাজীবী দলের নেতা মোঃ আনোয়ার হোসেনের এই উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।নেতৃবৃন্দ আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। এদিকে পেশাজীবি দলের নেতা মোঃ আনোয়ার হোসেন বলেন, এমন দুর্যোগে আক্রান্ত মানুষের কষ্ট দেখে পেশাজীবী দলের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সমাজপতি, নানা সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদেরও বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনেকের মতে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের মানবিক অংশ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুর্গম এলাকায় দ্রুত সহায়তা পৌঁছে দিতে স্থানীয় উদ্যোগ অনেক সময় সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে।দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে এ ধরনের সামাজিক সম্পৃক্ততা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নতুন করে বেঁচে থাকার আশা জাগায়।মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ প্রমাণ করে, সংকটের সময় সম্মিলিত প্রচেষ্টাই দুর্যোগ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি।
শেয়ার করুন: