গাজিপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন আনসার-ভিডিপি’র মহাপরিচালক

গাজিপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন আনসার-ভিডিপি'র মহাপরিচালক
শেয়ার করুন:

গাজিপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন আনসার-ভিডিপি’র মহাপরিচালক।

এ কে খান :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গাজীপুরে ৮ জুলাই বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন। পরিদর্শনে মহাপরিচালক মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা, থানা সঞ্জীবন প্লাটুনের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা তাঁকে মহড়ার সার্বিক অগ্রগতি, কৌশলগত পরিকল্পনা, উদ্দেশ্য এবং অংশগ্রহণকারী সদস্যদের সক্ষমতা সম্পর্কে অবহিত করেন। মহাপরিচালক মহড়ার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, আন্তঃবাহিনী সমন্বয় এবং অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের যৌথ মহড়া জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ দিনব্যাপী গ্রীষ্মকালীন মহড়া গত ৫ জুলাই শুরু হয়েছে এবং আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের সকল ডিভিশনে একযোগে অনুষ্ঠিত হবে। এবারের মহড়ায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা। প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্যের অংশগ্রহণ আন্তঃবাহিনী সমন্বয়কে আরও সুদৃঢ় করার পাশাপাশি জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্তের সূচনা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’র আলোকে জাতীয় প্রতিরক্ষায় সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ভাবনার একটি বাস্তব প্রতিফলন এই উদ্যোগ। মহড়ায় অংশ গ্রহণের পূর্বে সদস্যদের প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধকৌশল সম্পর্কে ধারণা দিতে তিন দিনব্যাপী বিশেষ অন দ্য জব ট্রেনিং প্রদান করা হয়। প্রশিক্ষণে রেইড, অ্যাম্বুশ, ফার্ম বেস স্থাপনসহ বিভিন্ন মাইনর অপারেশনের বাস্তবভিত্তিক অনুশীলন অন্তর্ভুক্ত ছিল। বর্তমান মহাপরিচালক’র নেতৃত্বে উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনগুলোকে নতুনভাবে সুসংগঠিত ও কার্যকর করে গড়ে তোলা হয়েছে। শিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে বাহিনীর সাংগঠনিক সক্ষমতা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিক উদ্যোগের ফলস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আনসার-ভিডিপির এই ঐতিহাসিক অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। পরিদর্শনকালেঢাকা মহানগর আনসার- ভিডিপর’র পরিচালক আসাদুজ্জামান গণীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: