বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। গত ১২ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে পরিদর্শনকালে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের কুশলাদসিহ নির্বাচনী দায়িত্ব পালনে সমস্যা রয়েছে কি না তা জানতে চান। এ সময় তিনি ভোটার ও প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপমহাপরিচালক বলেন, সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সাধারন আনসার, ভিডিপি এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তার দায়িত্তে নিয়োজিত রয়েছেন। এসময় তাঁর সাথে ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা, মো: সেলিমুজ্জামান ও ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনান্য খবর
বাটিয়াখড়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে এনার্জি বাল্ব ও নগদ অর্থ সহায়তা প্রদান
বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার বেড়া উপজেলাধীন নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়া গ্রামের অন্তর্ভুক্ত বাটিয়াখড়া আশ্রয়ণ প্রকল্পে বৃহস্পতিবার…
সিলেটে হবে শিল্পায়ন বাড়বে কর্মসংস্থান
শিল্পায়নে পিছিয়ে থাকা সিলেটকে এগিয়ে নিতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। দ্রুত এগিয়ে চলছে আইসিটি পার্কের নির্মাণকাজ। উদ্যোগ নেওয়া হয়েছে নতুন…
সীমান্তে সেনা টহল, মিয়ানমারকে বাংলাদেশের কড়া প্রতিবাদ
টেকনাফের সীমান্তের কাছে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমার সেনাদের টহল এবং রাখাইনে সেনা মোতায়েনের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে…
