সুন্দরবনের আত্মসমর্পণ করা ২৭টি বাহিনীর ২৮৪ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফুয়েল জেটিসংলগ্ন এলাকায় শনিবার বেলা ১১টায় তাদেরকে এই উপহার সামগ্রী বিতরণ করে র্যাব-৮। উপহারের মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ উপহার বিতরণ করেন। উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় সাংবাদিকদের বলেন, আত্মসমর্পণ করা দস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে এ দস্যুদের বিরুদ্ধে করা চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ছাড়া অন্যান্য সব সাধারণ মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনান্য খবর
বিস্ফোরক আমদানিতে চালু হচ্ছে ‘ওয়ান স্টপ সার্ভিস’
বিস্ফোরক আমদানিতে চালু হচ্ছে ‘ওয়ান স্টপ সার্ভিস’। বিস্ফোরক পরিদফতর আমদানিকারকদের এই সেবা দেবে। বর্তমানে বিস্ফোরক আমদানি করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়, …
ই-ভিসা বাস্তবায়নে বাংলাদেশ-আরব আমিরাতের সমঝোতা স্মারক সই
ই-ভিসা বাস্তবায়নে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সুরক্ষা সেবা…
বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল ॥ অর্থমন্ত্রী
উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে বিশ্বে চিহ্নিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন,…
