উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে ড.হোসনে আরা বেগম এর সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:

বিশেষ প্রতিনিধি :

সুবিধাবঞ্চিত উত্তর জনপদের বিশেষ করে কেন্দ্রস্থল বগুড়ার প্রকৃত উন্নয়ন প্রায় দেড় দশক যাবৎ বলতে গেলে বন্ধই আছে। ব্রিটিশ আমল থেকেই বগুড়া ঐতিহাসিক ভাবে শিল্প সমৃদ্ধ এলাকা হিসেবে বিখ্যাত ও বিশেষ পরিচিত ছিল। বগুড়ায় উৎপাদিত বিশ্বখ্যাত কম্বল, কাপড়, চামড়া, গ্লাস, সিরামিক ও সাবানসহ ইত্যাদি গুণসম্পন্ন হেতু বিশ্ব বাজারে অনেক সমাদৃত ছিল। বিগত প্রায় দেড় দশক ধরে বগুড়া হিসাবের বাহির বাজেট বঞ্চিত, বরাদ্ধ অতি সামান্য মাত্রাই সীমিত আকার জনিত কারণে এখানে সামগ্রিক উন্নয়ন স্থবির ছিল। বগুড়ার পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ অর্থনৈতিক জোন, পণ্যবাহী বিমান বন্দর ও যমুনা ব্রীজের সাথে রেল সংযোগ এগুলো শুধুই স্বপ্নের সুখানুভূতি।
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা  টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম বগুড়ার অবহেলিত ও বঞ্চিত জনগোষ্টির এ বিষয়গুলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এর সাথে ঢাকায় তাঁর অফিসে সাক্ষাৎ করে সচিব মহোদয়কে অনুযোগ আদলে উপস্থাপন করে হাজার হাজার কোটি টাকার স্থাপিত শিল্প-কারখানায় গ্যাস সরবরাহের আবেদন জানান। টিএমএসএসের ফাউন্ডেশন অফিস এখতিয়ারে বিভিন্ন ভবনের ছাদে ও অন্যান্য প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন দ্বারা রুপটপ রিনিউয়্যেবল নীট মিটারিং ব্যবহার পদ্ধতিতে প্রায় ৯ থেকে ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। যাতে তেল, গ্যাস,ফসিল ফুয়েল ইত্যাদি ব্যবহার না হওয়ায় পরিবেশের অতি সহায়ক হচ্ছে। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ড.হোসনে আরা বেগমের কথাগুলো ধৈর্য সহকারে শোনেন। বগুড়ার এসকল কর্মকান্ডগুলো সরেজমিন পরিদর্শনের জন্য ডক্টর হোসনে আরা বেগম উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানান। এ সময় উপদেষ্টা মহোদয় তাঁর সুবিধাজনক সময়ে বগুড়ায় তিনি টিএমএসএসের নানা কার্যক্রম ও অন্যান্য কর্মকান্ড পরিদর্শনের আশ্বাস দেন। সাক্ষাৎকালে উপদেষ্টা কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: