পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবি দলের ৭৪ সদস্যের কমিটি অনুমোদন।
প্রেস রিলিজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কার্যক্রম আরো সুসংগঠিত, গতিশীল ও বেগবান করার লক্ষ্যে অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবুকে সভাপতি, মির্জা সিদ্দিকুল ইসলাম ফরিদকে সাধারণ সম্পাদক এবং মোঃ সাইফুল ইসলাম শুভকে সাংগঠনিক সম্পাদক করে-৭৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, পাবনা জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ কমিটি অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য জনাব এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য জনাব এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হাসান জাফির তুহিন, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাহউদ্দিন রমি কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নবগঠিত জেলা কমিটির সদস্যরা।
