অধীরনগরে অবৈধ বালু-মাটি উত্তোলন: অর্থদণ্ড ও মুচলেকা
আজ ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অধীরনগর এলাকায় জনসাধারণের ব্যবহৃত সড়কের পার্শ্ববর্তী জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে মোঃ রফিকুল ইসলাম (সাং-মোহনগঞ্জ, বেড়া, পাবনা) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, বালু ও মাটি উত্তোলনের ফলে স্থানীয় সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না থাকার শর্তে দুইজন সাক্ষীর উপস্থিতিতে তার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
