২১ সেঞ্চুরী ইএসআর কর্তৃক আয়োজিত, মাশুন্দিয়া ভবানীপুর বিভিন্ন স্কুল, কলেজ থেকে আগত শিক্ষার্থীদের জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এদের প্রতিবাদ্য হচ্ছে উন্নত শিক্ষা, শিক্ষাই জীবন। এই প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। প্রতিষ্ঠানের লক্ষ্য উন্নত শিক্ষার মাধ্যমে জাতিকে আলোকিত করবে। ২১ সেঞ্চুরী কর্তৃক আয়োজিত উক্ত সভায় বক্তারা বলেন, যে শিক্ষার মাধ্যমে জাতিকে উন্নত করতে পারে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই জাতিকে আলোকিত করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে আমি এলাকার কৃতি সন্তান। আমি বিভিন্ন জায়গায় লেখাপড়া করেছি। শিক্ষা জীবন থেকে শুরু করে তার স্মৃতিচারণ করেন। তিনি বলেন যে তোমরা আমার মত ডাক্তার হবে,

তোমাদের মাঝে মেধা দিয়ে তোমরা তোমাদের ভবিষ্যৎ গঠন করবে। যাতে তুমি তোমার বাবা মার ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আর বক্তব্য রাখেন আমাদের এলাকার ডাঃ আব্দুর রশিদ বলেন আমি একজন ডাক্তার। আমার পেশা ডাক্তারীর মাধ্যমে মানুষকে সেবা দেওয়া। ছাত্র জীবনে খুবই পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া উন্নত করা সম্ভব না। তারা বছর বা কোন দিন ছুটি পেলে গ্রামে ডাক্তারী ক্যাম্প করে বিনা পরিশ্রমে তাদের সেবা দিতে চান। যাতে গ্রাম বাংলার গরীব মানুষেরা চিকিৎসা সেবা পেতে পারে ।

আমি সেই বিষয় দিকে দৃষ্টি দিবো। তাছাড়া তারা এই সংগঠনের প্রশংসা করেন। প্রধান অতিথি ডাঃ হাবিবুজ্জামান চৌধুরী এই সংগঠনকে নগদ ১৫০০০/- টাকা ও বিশেষ অতিথি নগদ ৫০০০/- টাকা দেন। তারা এই সংগঠনের দীর্ঘ কামনা করেন। যাতে এই প্রতিষ্ঠান মানুষের সেবা করে যেতে পারে। এছাড়া প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্য পেশ করেন। এবং প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হয় তারা তা উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠান শেষে কৃত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।


