২৮কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৮ কেজি ওজনের একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক অরুন সরকার (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৮কোটি টাকা।
গোপন সুত্রে খবর পেয়ে, তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ ১৩ মার্চ ( রবিবার ) রাত সাড়ে ১১ দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা মুল্যের কষ্টি পাথর উদ্ধার করে। এসময় বাড়ির মালিক অরুণ সরকার ( ৫৫) আটক করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, বিশাল আকৃতির কষ্টি পাথরের শিবলিঙ্গ মুর্তিটি অরুণ সরকারের বসত ঘরের একপাশে গোয়াল ঘরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২৭ কেজি ৯শ গ্রাম। এসময় বাড়ির মালিক মৃত অনুকুল সরকারের ছেলে অরুন সরকার(৫৫) কে গ্রেফতার করা হয়।
পুলিশের ধারনা, অরুণ সরকার মূর্তিটি পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। কিন্তু দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি । মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলা রুজু হয়েছে।
