হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার৷ এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পাবলিক লাইব্রেরির জুনিয়র লাইব্রেরিয়ান পরিমল শর্মা। এতে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম মিঠু, জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের ও শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরির সভাপতি আশরাফ উদ্দিন মামুন, জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কোষাধ্যক্ষ ও মেধাবিকাশ গণগ্রন্থাগার চুনারুঘাটের সভাপতি সাইফুর রাব্বি, সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া, ইকরা পাবলিক লাইব্রেরির সভাপতিসহ আরো অনেকেই। সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, গ্রন্থাগার জীবনের একটি আলোকিত প্রতিষ্ঠান। এটি আলোর স্ফুরন ঘটায়। আমাদের জীবনে গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম। সভায় ডিজিটাল প্রযুক্তিতে গ্রন্থাগারের চাহিদা নিয়েও আলোচনা করেন বক্তারা।
