হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন:
  • হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি:

ইজারাবিহীন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলণ ও বিক্রীর দায়ে হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের মহব্বতনগর এলাকায় সাইমুম মিয়া নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। দন্ডপ্রাপ্ত সাইমুম মিয়া বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের মনির মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বহরা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মুজিবুর রহমান ও বিজিবির একটি টিম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: