সিলেটে টিএমএসএসের উদ্যোগে শিক্ষা বৃত্তি ও হুইল চেয়ার বিতরণ

শেয়ার করুন:

এম এ খালেক খান :

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৭ সিলেট ডোমেইনের আওতাধীন সিলেট জোন নিয়ন্ত্রিত এলাকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন সমৃদ্ধি কর্মসূচির উপকার ভোগী প্রবীণদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। টিএমএসএসের সিলেট জোন কর্তৃক আয়োজিত ও সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়নাধীন পিকেএসএফের আর্থিক সহযোগিতায় বুধবার সিলেট জোনাল অফিস কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএসের সিলেট জোনের,জোন প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের পরিচালক অপারেশন এন্ড ডেভেলপমেন্ট মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন-৭ সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক ও টিএমএসএসের সমৃদ্ধি কর্মসূচির পিসি মোঃ মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে টিএমএসএসের সিলেট এরিয়া প্রধান মোঃ আব্দুস সালাম বক্তব্য দেন। টিএমএসএসের অপারেশন-৭ সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। প্রধান অতিথি মোঃ রেজাউল করিম উপস্থিত সকল কে টিএমএসএসের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়েই সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরো বলেন টিএমএসএস আগামীতে আরো বেশী বেশী করে বিভিন্ন মানব  সেবামূলক কর্মকান্ড পরিচালনা করার প্রত্যাশা করে। তিনি  তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি আরো বেশী সংখ্যক মানুষের মধ্যে পৌঁছে দেওয়া জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেঅ অতিথি মোঃ আসাদুল হক কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন। অনুষ্ঠানে সিলেট জোনের বিভিন্ন এলাকার ৫ জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেকে নগদ ১২ হাজার টাকা করে ও প্রবীণ জনগোষ্ঠীর ৫ জনের প্রত্যেকের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় টিএমএসএসের সিলেট জোনের কর্মকর্তা,শাখা প্রধান মোঃ গোলাম মোস্তফা,বিভিন্ন  কর্মকর্তা,সুবিধাভোগী জনগোষ্ঠীর সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,জনপ্রতিনিধি,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: