আসাদুজ্জামান বিকাশ : আগামী ১৮ জুন রোজ শনিবার ২০২২ তারিখে পাবনা জেলার সাঁথিয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে । সাঁথিয়া উপজেলা পৌর আওয়ামী লীগের সম্মেলন কে সামনে রেখে উৎসবের আমেজ চলছে এলাকায়। ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে সমগ্র এলাকা। চলছে নেতৃত্বের হিসাব নিকাশ। আগামী নেতৃত্বের জন্য যিনি তিল তিল করে গড়ে তুলেছেন পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক ছাত্রনেতা (২০০৪) এবং সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ২০০৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর মুক্তি আন্দোলনে যিনি স্বক্রীয় ভুমিকা রেখেছেন এবং দেশের মহামরি করোনা সন্নিকটে সাঁথিয়া পৌর এলাকার কর্মী এবং দরিদ্র মানুষের পাশে ছিলেন ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছন এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও ধোপাদহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ও বর্তমান সাঁথিয়া উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ১৮ই জুন ২০২২ সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে নিয়ে নিরলস চেষ্টা করে যাচ্ছেন।তার অতীত রাজনীতি ও বর্তমান রাজনীতির প্রেক্ষাপট জরিপে তথ্য পাওয়া যায় আগামী পৌর ত্রি-বার্ষিক সম্মেলনে সোহেল রানা খোকন কে সকল ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সহ তৃনমূলের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়।
অনান্য খবর
৫ বছরে ৯ হাজার কোটি টাকা আয় করতে চায় বিআরটিএ
বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বছরে গড়ে ১৬ শ’ কোটি টাকার বেশি রাজস্ব আয় করে থাকে। আগামী বছর থেকে…
বগুড়ায় গাক কর্তৃক গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষীদের প্রশিক্ষণ
বগুড়ায় গাক কর্তৃক গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষীদের প্রশিক্ষণ এম এ খালেক খান : আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও পিকেএসএফের…
স্বল্পোন্নত দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহারে এগিয়ে বাংলাদেশ
নিউজ ডেস্ক: জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জশুয়া সেটিপা সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন। এ সময় ঢাকায় তুরস্ক দূতাবাসে একটি…
