নতুন বছরের শুভাগমন ও বিমানের আসন্ন সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেবার মান বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে কাউন্টারটির শুভ উদ্বোধন করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল। বিমান জানিয়েছে, বিমানের অভ্যন্তরীণ কাউন্টারকে অত্যাধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে নবরূপে সজ্জিতকরণ করা হয়। বোর্ডিং ডেস্ক আধুনিকীকরণসহ অত্যাধুনিক ডিসপ্লে সিস্টেম সংযুক্ত করা হয়েছে। যাত্রীরা খুব সহজেই ডিসপ্লে ফ্লাইট ইনফরমেশন দেখতে পারবেন।
অনান্য খবর
সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক – প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, পেশাদারিত্ব এবং নৈতিকতার আদর্শে স্ব স্ব…
ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়নে ১৭৮ কোটি ডলার দিচ্ছে এডিবি
ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়নে ১ দশমিক ৭৮ বিলিয়ন বা ১৭৮ কোটি ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার ফিলিপাইন্সের ম্যানিলায়…
পাটের ভাল দামে কৃষকের মুখে হাসি ॥ শঙ্কা কেটে গেছে
এবার উৎপাদন লক্ষ্য ৮২ লাখ বেল কাওসার রহমান ॥ সব শঙ্কা কাটিয়ে এবার হাসি ফুটেছে পাট চাষীর মুখে। মৌসুমের…
