য়েছে। এরপর এখানে আন্তর্জাতিক মানের নতুন একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, নিজে সুরক্ষিত থাকতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সঠিকভাবে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নাই। তাই ডিএনসিসির উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৩২ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় তিনি করোনা মোকাবিলায় জুমার নামাজসহ অন্যান্য ওয়াক্তের নামাজে মুসল্লিদের মাস্ক ব্যবহারের গুরুত্ব ও জনসচেতনতামূলক বার্তা প্রচারের জন্য ইমাম-খতিবদের আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
