রংপুর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আনসার-ভিডিপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আনসার-ভিডিপি'র দোয়া মাহফিল অনুষ্ঠিত
শেয়ার করুন:

রংপুর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আনসার-ভিডিপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত
এ কে খান পিভিএম :
মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির প্রত্যাশায় রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার ২৫ মার্চ রংপুর আনসার ও ভিডিপি’র জেলা কার্যালয়ে আয়োজিত নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস।প্রধান অতিথি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পরিচালক শফিকুল আলম।অন্যদের মধ্যে আনসার-ভিডিপি’র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন ও সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা  আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসার সদস্যর প্রমূখ। দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন: