যশোর টিএমএসএসের কর্মী কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন:


আঃ খালেক পিভিএম ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৬ খুলনা ডোমেইনের আওতাধীন পরিচালিত যশোর জেলার,যশোর জোন কর্তৃক আয়োজিত,যশোর জোনের সকল এরিয়া প্রধান,শাখা প্রধান ও সকল শাখার মাঠ কর্মীদের ত্রৈমাসিক কর্মী কর্মশালা ১৩মে যশোর শিক্ষা বোড স্কুল এন্ড কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সংস্থার মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি বিষয়ের উপর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা করা হয়।টিএমএসএসের যশোর জোনের,সিনিয়র জোন প্রধান মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে কর্মী কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনিবাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নেয় টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও টিএমএসএসের অপারেশন-৬ খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল মাঠ কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।তিনি যশোর জোনের কার্য অগ্রগতি আলোচনা করার পাশাপাশি নতুন,নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি ২০২৩ ও ২০২৪ অর্থ বছরের পরিকল্পনা প্রনয়ণ ও টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি মোঃ মাহবুবুর রহমান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।অপর বিশেষ অতিথি খুলনা  ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।সারা দিন ব্যাপী কর্মশালায় সংস্থার মাঠ পর্যায়ের নানা কর্মসূচি ও মাঠ কর্মীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন টিএমএসএসের যশোর জোনের সিনিয়র জোন প্রধান মোঃ কামাল উদ্দিন।সভায় অন্যদের মধ্যে যশোর এরিয়া প্রধান মোঃ আমিরুল ইসলাম,নওয়াপাড়া এরিয়া প্রধান গোকুল চন্দ্র মন্ডল,লোহাগাড়া এরিয়া প্রধান মোঃ শহিদুল ইসলাম ও ঝিনাইদহ এরিয়া প্রধান মোঃ আনারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।যশোর জোনের সকল অঞ্চল প্রধান,জোনের সকল শাখা প্রধান ও মাঠ কর্মীগন কর্মশালায় অংশ নেয়।যশোর জোনের ৪টি অঞ্চলের ২১টি  শাখার সকল শাখা প্রধান,২১টি শাখার ২১ জন হিসাব কর্মকর্তা ও ১২৯ জন ফিল্ড সুপার ভাইজার কর্মশালায় অংশ নেয়।মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।ত্রৈমাসিক কর্মশালায় ২০২৩ ও ২০২৪ অর্থ বছরের কর্মসূচির পরিকল্পনা প্রনয়ণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। 

শেয়ার করুন: