মাদারীপুর টিএমএসএস’র নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

মাদারীপুর টিএমএসএস’র নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ
শেয়ার করুন:

মাদারীপুর টিএমএসএস’র নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ
এ কে খান :
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র মাদারীপুর জেলার সদর উপজেলার ছিলারচর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস’র অপারেশন-৮ বরিশাল ডোমেইনের আওতাধীন, মাদারীপুর জোন নিয়ন্ত্রীত ছিলারচর নতুন শাখায় ১৩ মে বুধবার ঋণ বিতরণের মাধ্যমে শাখাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলারচর নতুন শাখার, শাখা প্রধান বিধান চন্দ্র মিস্ত্রির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধনের মাধ্যমে ঋণ বিতরণ করেন টিএমএসএস’র অপারেশন-৮ বরিশাল ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আংগুল কাতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুরুল আমীন, শিলারচর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও শিলারচর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আজিবুর বালী এবং টিএমএসএস’র মাদারীপুর জোনের, জোন প্রধান মোঃ মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথি মোঃ গোলাম মোস্তফা বলেন, টিএমএসএস একটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা, যা দেশের প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন, দরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। টিএমএসএস’র মাধ্যমে সারাদেশে বিভিন্ন সেবামূলক, সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ছিলারচর নতুন শাখা শুরু হওয়ায় এই অঞ্চলের সাধারণ মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী টিএমএসএস’র নানাবিধ সেবা গ্রহণের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও স্বচ্ছতা বজায় রাখার জন্য সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। ডোমেইন প্রধান গোলাম মোস্তফা আরও বলেন, টিএমএসএস একটি অলাভ জনক সামাজিক ও মানবিক সেবামূলক প্রতিষ্ঠান, যা লাভের উদ্দেশ্যে নয় বরং সেবার মানসিকতা নিয়ে তৃণমূল পর্যায় দেশব্যাপী কাজ করে যাচ্ছে। নতুন শাখাটি উদ্বোধনের মাধ্যমে সম্ভাবনাময় এই এলাকায় টিএমএসএস’র কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি কর্মকর্তাদের সততা, ন্যায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি মোঃ নূরুল আমিন বলেন, টিএমএসএস একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান সারা দেশে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি এ এলাকায় টিএমএসএস’র শাখা উদ্বোধন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি আইন শৃঙ্খলা বিষয়ক যে কোন সমস্যার সহযোগিতা করার প্রত্যয় করেন তিনি। অপর বিশেষ অতিথি আজিবুর রহমান বালী টিএমএসএস কর্মকর্তাদের নতুন শাখার কর্মএলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প চিহ্নিত করে দ্রুত কার্যক্রম শুরু করার আহ্বান জানান। তিনি বলেন এই শাখার কর্ম এলাকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিএমএসএস’র মাদারীপুর জোনের, জোন প্রধান মোঃ মিজানুর রহমান প্রমুখ। শাখা উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, টিএমএসএস’র কর্মকর্তা-কর্মচারী, নবাগত সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মিডিয়া কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৯-জন নতুন সদস্যের মধ্যে ২৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএস’র শরিয়তপুর রিজিওনের, রিজিওন প্রধান অনাদি রায়। নতুন শাখাটি টিএমএসএস’র ১০৫৭ তম শাখা হিসাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু।

শেয়ার করুন: