মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বে- সরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ১৩ই ডিসেম্বর ২০২৩ আশা মাসুন্দিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র পাবনা (বেড়া) তে এক দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।উক্ত ক্যম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো শহিদুল হক শহীদ। বিশেষ অতিথি ছিলেন আশা কাশিনাথপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো:জাহাঙ্গীর আলম। এছাড়াও এলাকার আরও গন্যমান্য ব্যাক্তি বগ ও সাধারণ সেবাপ্রাথীরা উপস্থিত ছিলেন।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা:মো:মেহেদি হাসান, হেলথ সেন্টার ইনচার্জ আশা মাসুন্দিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৭৫ জন রোগী কে ফ্রী চিকিৎসা সেবা এবং ১৫০ জন রোগীর ফ্রি ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ সহ প্রায় তিন শতাধিক মানুষকে সেবা প্রদান করা হয়। এছাড়াও স্বাস্থ্যসেবা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। আশা ঋন দান কমসূচীর পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপি সহ নানা সামাজিক কমসুচী পরিচালনা করে যাচ্ছে ।
অনান্য খবর
অ্যাস্ট্রাজেনেকার পৌনে তিন লাখ ডোজ টিকা উপহার দিলো বুলগেরিয়া
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই লাখ ৭০ হাজার ডোজ পাঠিয়েছে বুলগেরিয়া। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই টিকা দেশে পৌঁছেছে বলে বাংলা ট্রিবিউনকে…
ঢাকায় মেট্রোরেলের প্রথম কোচ, মোড়ক খোলা হলো সকালে
রাজধানীতে তৈরি হচ্ছে বহুল আকাঙ্খিত মেট্রোরেলের লাইন। সাধারণ মানুষের মধ্যে ভীষণ আগ্রহ এই ট্রেন নিয়ে। দেখা যায়,…
মানবতার বিবেক: স্বপ্নবাহু তার বঙ্গবন্ধু কন্যার
নিউজ ডেস্ক: একজন সাধারণ ব্যক্তির অভিমত: প্রধানমন্ত্রীর জন্মদিন মানে উচ্ছ্বাসের সঙ্গে মিশবে রংধনুর বর্ণাঢ্যতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্ভাষণ জানানোর জন্য…
