মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বে- সরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ১৩ই ডিসেম্বর ২০২৩ আশা মাসুন্দিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র পাবনা (বেড়া) তে এক দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।উক্ত ক্যম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো শহিদুল হক শহীদ। বিশেষ অতিথি ছিলেন আশা কাশিনাথপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো:জাহাঙ্গীর আলম। এছাড়াও এলাকার আরও গন্যমান্য ব্যাক্তি বগ ও সাধারণ সেবাপ্রাথীরা উপস্থিত ছিলেন।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা:মো:মেহেদি হাসান, হেলথ সেন্টার ইনচার্জ আশা মাসুন্দিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৭৫ জন রোগী কে ফ্রী চিকিৎসা সেবা এবং ১৫০ জন রোগীর ফ্রি ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ সহ প্রায় তিন শতাধিক মানুষকে সেবা প্রদান করা হয়। এছাড়াও স্বাস্থ্যসেবা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। আশা ঋন দান কমসূচীর পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপি সহ নানা সামাজিক কমসুচী পরিচালনা করে যাচ্ছে ।
অনান্য খবর
আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা ও গবেষণায় বঙ্গবন্ধু কৃষি ভার্সিটি
গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি কৃষিতে মৌলিক…
দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ১ লাখ ৮৩ হাজার
দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন। আজ শনিবার জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ…
শত বছরের মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান বাস্তবায়নে
আগামী ২০৩০ সালের মধ্যে মহাপরিকল্পনা ‘ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি বাস্তবায়িত হলে উপকূলে নতুন ভূমি জাগবে।…
