ভারতীয় ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় :: সহিংসতায় নিহত অন্তত ২৮`

শেয়ার করুন:

RAM RAHIM

ভারতের উত্তরে পুলিশ বলছে বহুল জনপ্রিয় ‘রকস্টার বাবা’ নামে ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করার পর সহিংসতায় অন্তত ২৮জন প্রাণ হারিয়েছে।

পনের বছর আগে দুজন মহিলাকে ধর্ষণের অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে।

পাঁচকুলায় রায় ঘোষণার পর তার হাজার হাজার ক্রুদ্ধ ভক্ত এই রায়ের প্রতিবাদে যানবাহন, ভবন ও রেলস্টেশনে আগুন দিয়েছে।

খবরে বলা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবে গুলি চালিয়েছে।

সহিংসতা হরিয়ানা ও পাঞ্জাবের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার পর রাম রহিম সিংয়ের শহর সিরসায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মি: সিং-এর আড়াই হাজার অনুসারীকে গ্রেপ্তার করা হয়েছে।

দিল্লি থেকেও সহিংসতার খবর পাওয়া গেছে। সেখানে দুটি ট্রেনের কামরায় আগুন দেবার খবর পাওয়া গেছে।

পাঞ্জাব ও হরিয়ানার বহু এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

BHOKTA
গুরুর হাজার হাজার ভক্ত

নিরাপত্তা বাহিনী ও ডেরা সমর্থকদের মধ্যে হিংসায় অন্তত তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন, তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আহতের সংখ্যা শ খানেক।

ডেরা সমর্থকদের মোকাবেলা করতে জলকামান, কাঁদানে গ্যাস আর গুলিও চালানো হয়েছে বলে আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন।

উত্তেজিত সমর্থকরা হরিয়ানার বিভিন্ন জায়গায় ভাংচুর আর অগ্নিসংযোগ করছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *