আরিফ খান. স্টাফ রিপোর্টার : আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপের পাবনা বেড়া উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ৯টি ইউপি নির্বাচনের পুরানভারেঙ্গা ও মাশুন্দিয়া দুই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধীতায় দুইজন বিজয়ী হয়েছেন। এই ইউপি নির্বাচনে উপজেলার বাকি ৭ টি ইউনিয়নেই বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীয় নৌকা মার্কা প্রতিকের চেয়ারম্যানদের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিটি ইউনিয়নের আ,লীগের দলীয় পোষ্ট পদবীর নেতারা প্রতিদ্বন্দ্বীতা করছেন। এতে নির্বচনকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে প্রতিটি ইউনিয়নে। ২ নং নতুন ভারেঙ্গা ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী আমজাদ হোসেন এর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.আবু দাউদ।
স্বতন্ত্র প্রার্থী আবু দাউদ তার নেতাকর্মীদের বিরুদ্ধে নৌকা প্রার্থীর দেয়া হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধ করা ও নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার প্রসঙ্গে বিভিন্ন দপ্তর বরাবর লিখিত আবেদন করেছেন।
লিখিত আবেদন সূত্রে জানা যায়, আমি নিম্নস্বাক্ষরকারী মো. আবু দাউদ চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত) নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ বেড়া, পাবনা। আগামী ৫ জানুয়ারী ২০২২ ইং তারিখে বেড়া উপজেলার ০৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আমি মো: আবু দাউদ চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত) হিসেবে নির্বাচন করব আমার নির্বাচনী প্রতীক আনারস। আমার নিকটতম প্রতিদ্বন্ধী আমজাদ হোসেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করবে। আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধী করায় মো: আমজাদ হোসেন আমাকে ও আমার সমর্থনকারী ব্যক্তিদেরকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রয়োগ করছে।
উল্লেখ্য যে, আমার সমর্থনকারীদের বলছে তাঁর নির্বাচনী ক্যাম্প নিজেরাই ভেেেঙ্গ ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আমাকে ও আমার সমর্থনকারীদের হয়রানীমুলক ও মিথ্যা মামলা দিবে যাহা বিগত নির্বাচনে মো: আমজাদ হোসেন করেছে। মো: আমজাদ হোসেন আমাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমার নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা ও পোষ্টার লাগাতে গেলে তাঁদের বাধা প্রয়োগ ও মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রয়োগ করছে।
এব্যাপারে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, নির্বাচনী আচরণবিধি লংঘনের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাগণ দেখবেন। আইনশৃঙ্খলার বিষয়ে নির্বাচনেেক ঘিরে কোনরকম কোন অপ্রীতিকর ঘটনা সহিংসতার এড়াতে বেড়া মডেল থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। এবিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে বলে তিনি জানান।
