বেড়ায় মাদক কিশোর গ্যাং জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক আলোচনা

শেয়ার করুন:

বেড়ায় মাদক কিশোর গ্যাং জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক আলোচনা

বুলবুল হাসান : পাবনার বেড়ায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকারের উদ্যোগে বেড়া উপজেলাকে মাদক, বাল্য বিবাহ, কিশোর গ্যাং জঙ্গীবাদমুক্ত করার লক্ষ্যে বিট পুলিশিং বাড়ি বাড়ি আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন, সেবা নিন এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে বেড়া মডেল থানার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বিট এলাকায় (১,২,৩ নং ওয়ার্ড) বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ভারেঙ্গা একাডেমি স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের নিয়ে মাদক, বাল্য বিবাহ, কিশোর গ্যাং জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, আরও উপস্থিত ছিলেন বিট অফিসার এসআই মো. আরিফুল ইসলাম ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আলম খান, নতুন ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ, নতুন ভারেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম, ভারেঙ্গা একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মো. মাহফুজ রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ শেষে উপস্থিত শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে বিটের সরকারি মোবাইল নম্বর সম্বলিত কার্ড বিতরণ করা হয়।

শেয়ার করুন: