বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণে মোবাইল কোর্টে মিস্টান্ন ভান্ডার কে জরিমানা। বৃহস্পতিবার ১৪ জুলাই বিকেলে বেড়া উপজেলার নির্বাহী অফিসার সবুর আলীর দিক নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে বেড়া মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে হাটুরিয়া বাজার এলাকার সুগন্ধা মিস্টান্ন ভান্ডার ও মোহন গঞ্জ বাজার এলাকার নাঈম মিস্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্সবিহীনভাবে হোটেল পরিচালনা করা, নোংরা মিষ্টির রস ব্যবহার করে মিষ্টি তৈরী করার অপরাধে দুই টি মিষ্টির দোকানে জরিমানা করা হয়।অভিযানে দুই জনকে অভিযুক্ত করা হয় সেই সাথে দুই টি পৃথক মামলা করা হয়। অভিযুক্ত প্রত্যেকে চার হাজার টাকা করে সর্বমোট ৮০০০/=(আট হাজার টাকা) জরিমানা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, হোটেল মালিকদের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন উপজেলার সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে। এলাকার মানুষের কাছে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। তাঁর কর্মকান্ডে এলাকার মানুষ দারুন সন্তষ্ট, কাজের প্রতি প্রজ্ঞাবান এই রিজু তামান্নাকে অনেকেই এলাকার জন্য একটি আশির্বাদ হিসেবে মনে করছেন।
অনান্য খবর
করোনার বছরেও লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধি
করোনার বছরেও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী…
৯৯৯-এ কল, ধর্ষণ থেকে রক্ষা পেল কলেজছাত্রী
ভৈরবে জরুরী সেবা নম্বর ট্রিপল নাইনে (৯৯৯) কল দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছেন তার ভাই। এ সময় ধর্ষণের…
সংসদে থাকা দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার হতে পারে: শেখ হাসিনা
আগামী সাধারণ নির্বাচনে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি সরকার গঠন করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।…
