পাবনা থেকে আব্দুল খালেক খান ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৮ বরিশাল ডোমেইনের বরিশাল জোন নিয়ন্ত্রিত ৪ টি এরিয়া প্রধান ও ১৪ টি শাখা প্রধানদের সমন্বয়ে টিএমএসএসের মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি পর্যালোচনা ও নতুন কর্মসূচি নির্ধারণ শীর্ষক কর্মশালা ৫/৬/২২ তারিখ বরিশাল জোন অফিসে অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপি কর্মশালায় বরিশাল জোনের জোন প্রধান মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন ৮ বরিশাল ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আব্দুর রব খন্দকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের বরিশাল এরিয়া প্রধান মোঃ জয়নুল আবেদীন,গৌরনদী এরিয়া প্রধান বিশ্বজিৎ বিশ্বাস,আমতলী এরিয়া প্রধান মোঃ ফরিদুল ইসলাম ও পটুয়াখালী এরিয়া প্রধান মোঃ রেজাউল করিম।প্রধান অতিথি আব্দুর রব খন্দকার মাঠ পর্যায়ের কর্মকান্ড বাস্তবায়নের কার্যঅগ্রগতি পর্যালোচনা ও কৌশল নিয়ে আলোচনা করেন।তিনি নতুন,নতুন কৌশল নির্ধারন করে সংশ্লিষ্ট এলাকায় কাজ করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।তিনি বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার কারনের জন্য কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি তিনি আহবান জানান।পাশাপাশি তিনি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।কর্মশালায় টিএমএসএসের বরিশাল ডোমেইনের ৪ টি এরিয়া প্রধান ও ১৪টি শাখা প্রধানগন কর্মশালায় অংশ নেয়।
অনান্য খবর
বিধিনিষেধ মেনে চলুন : প্রধানমন্ত্রী
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে আইন প্রয়োগে কঠোর…
৫০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেছেন, বেসরকারি খাতে চট্টগ্রামের বারৈয়ারহাটে ১৩২/৩৩ কেভি সাবস্টেশনের কাছে ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের দর…
ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়লি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল,হরিপুর, বালিয়াডাঙ্গী সম্মিলিত ওলামা পরিষদ।শনিবার…
