গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ৬১ জেলা পরিষদের প্রশাসক। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন এবং সদস্যসচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা। সমাধিসৌধের বেদির সামনে ৬১ জেলা পরিষদের প্রশাসককে শপথবাক্য পাঠ করান মো. মহিউদ্দিন।
অনান্য খবর
পরিবেশবান্ধব ও টেকসই খাতে বার্ষিক ঋণের লক্ষ্য ১৫ শতাংশ
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন খাতে ঋণ বিতরণের বার্ষিক লক্ষ্যমাত্রা ও অর্জনের হার ঠিক করে দিয়েছে বাংলাদেশ…
গবেষণা বাড়াতে বিএসএমএমইউকে প্রধানমন্ত্রীর নির্দেশ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ মার্চ) বিকেলে বিএসএমএমইউ…
প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৯ কোটি টাকা দিচ্ছে জাপান
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপান স্থানীয় মুদ্রায় সাড়ে ৩৯ কোটি টাকা দিচ্ছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) জন্য এক্সচেঞ্জ…
