বঙ্গবন্ধুর ভাষণের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেড়ার কৈটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলোচনা সভা
বুলবুল হাসান : মঙ্গলবার, ৮ মার্চ পাবনার বেড়া উপজেলার কৈটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সুবর্ণজয়ন্তী পালন করা হয়। বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ । যে ভাষণে মধ্যে ছিলো স্বাধীনতার ঘোষণা । যে ভাষণের জন্যে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে গিয়েছে বাংলার দামাল মুক্তিযাদ্ধারা। উক্ত ভাষণ উপলক্ষে কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈটোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিপুল হোসেন, অত্র বিদ্যালয়ে সভাপতি মো. রবিউল ইসলাম মিঠু, প্রধান শিক্ষক মো. নওশাদ আলীসহ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ম্যানেজিং কমিটি সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, মসজিদের ইমাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এ সময় সভাপতি মো. রবিউল ইসলাম মিঠু বলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সারা বিশ্বের স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের চিরন্তন অনুপ্রেরণা।
